.

.

ফ্রেন্ডস কাপ ক্রিকেট ২০১৩ এর সফল সমাপ্তি।

titu efetkhar | বুধবার, জানুয়ারি ০১, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)



নতুন বছর যেন পুরাতনের সেতুবন্ধন।আর তাই ফ্রেন্ডস কাপ ২০১৩ এর ফাইনাল অনুষ্ঠিত হলো ২০১৪ এর সূচনা দিনে।সফলভাবে পরিসমাপ্তি ঘটলো জমজমাট এ আসরের।গত কয়েকদিনের কুয়াসাচ্ছন্ন আবহাওয়ার পর চমৎকার মিষ্টি রৌদ্রজ্জল দিন ছিল।যা ক্রিকেটের জন্য অনুকুল।প্রকৃতি যেন বিশেষভাবে সহায়তা করেছে আয়োজকদের।ফাইনালে অংশগ্রহনকারী দলদুটো হলো,গোমনাতী ফ্রেন্ডস একাদশ বনাম কেতকীবাড়ী সীমান্ত ষ্পোটিং কাব।খেলায় কেতকীবাড়ী সীমান্ত ষ্পোটিং কাব প্রথমে ব্যাট করতে নেমে নিদ্ধারিত ১২ ওভারে ৯২ রান করে ৬উইকেটে।জবাবে ৯৩ রান তাড়া করে গোমনাতী ফ্রেন্ডস হারায় ৯ উইকেট। ৩ বল বাকি থাকতে তারা নির্ধারিত লক্ষে পৌছে।ফলে গোমনাতী ফ্রেন্ডস একাদশ ১ উইকেটে জয়ী হয়।খেলায় ম্যাচ সেরা হন জিল্লুর (গোমনাতী ফ্রেন্ডস একাদশ)। টুর্নামেন্ট সেরা হন রিপন (কেতকীবাড়ী সীমান্ত ষ্পোটিং কাব)।খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আফজাল হোসেন চৌধুরী হিরো। প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট সমাজসেবক জনাব অধ্যাপক ওয়াহেদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন,গোমনাতী ইউ,পি (Gomnati union)চেয়ারম্যান,জনাব ইউনুস আলী সরকার।বামুনীয়া ইউ,পি চেয়ারম্যান জনাব মনোরঞ্জন সরকার।

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)